মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬

শিরোনাম :
বরিশালে খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ

বরিশালে খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ

dynamic-sidebar

সরকারী খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হয়েছে। একইসাথে অবৈধ দখলদারকে আগামী এক সপ্তাহের মধ্যে খালের মধ্যে নির্মিত পাকা পিলার ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সাকোকাঠী মিশুকস্ট্যান্ড সংলগ্ন সরকারী খালের।

উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মিজানুর রহমান জানান, সরকারী খালের জমি দখল করে অবৈধভাবে পাকা ইমারাত তৈরী করছিলেন সাকোকাঠী গ্রামের দিলীপ কুমার দাস ওরফে দুখী রাম। দখলকারী ব্যক্তি বুধবার লোকজন নিয়ে খালের মধ্যে নির্মিত পাকা পিলারের ওপর মেঝের ঢালাইয়ের কাজ শুরু করেন।

বিষয়টি জানতে পেরে গৌরনদীর উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের নির্দেশে বৃহস্পতিবার সকালে তিনিসহ অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে নির্মানাধীন ভবনের কাঠ ও রড খুলে ফেলে অবৈধ স্থাপনা অপসারণ করেন। একইসাথে অবৈধ দখলদারকে আগামী এক সপ্তাহের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ প্রদান করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net