সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৮

শিরোনাম :
বাংলাদেশ দল নিরাপদে, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল দলের ক্রিকেটারেরা

বাংলাদেশ দল নিরাপদে, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল দলের ক্রিকেটারেরা

dynamic-sidebar

অনরাইন ডেস্ক :: ক্রাইস্টচার্চের এক মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অনেকেই। এই মসজিদেই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

একটু দেরিতে যাওয়ায় প্রাণে বেঁচেছেন তারা। ভয়াবহ এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছে জেনে স্বস্তি প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের অনেকেই

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছেই এক মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের সংখ্যা অনেক। এই মসজিদেই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

একটু দেরিতে সেখানে পৌঁছানোতেই প্রাণে বেঁচে গেছেন তারা। এই সন্ত্রাসী হামলার জেরে বাতিল করা হয়েছে কাল থেকে শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্ট।

খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, প্রত্যেকেই নিরাপদে আছেন। ভয়াবহ এই ঘটনায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রীড়াঙ্গনের বেশ কিছু তারকা সমবেদনা ও শঙ্কা প্রকাশ করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net