শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
প্রশাসনের সাথে রুদ্ধকার বৈঠকের পরে ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের সাথে রুদ্ধকার বৈঠকের পরে ধর্মঘট প্রত্যাহার

dynamic-sidebar

স্টাফ রিপোর্ট।। বরিশাল বিভাগের ৬ জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধায় বরিশাল সা ির্কট হাউজে প্রশাসনের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় বরিশাল মিনি বাস মালিক সমিতি। তারা প্রশাসনকে এক মাসের সময় বেধে নেদ। এক মাসের মধ্যে কোন সমাধান না হলে পুনরায় বাস ধর্মঘট করবেন বলেও জানান তারা। সমঝোতা বৈঠকে বিভাগিয় কমিশনার, বরিশাল জেলা প্রশাসকসহ বিভাগের প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হয় বাস ধর্মঘট। আকস্মিক ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়ছিল সাধারণ যাত্রীরা। বিশেষ করে প্রবল বর্ষণের মধ্যে দূর দূরন্ত থেকে আসা মানুষগুলো বাস না পেয়ে বেশি মাত্রায় ভোগান্তির শিকার হচ্ছেন। সম্প্রতি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ তাদের ৬ নেতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় এবং থানায় অভিযোগ দায়ের করতে না পারায় বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।বাস মালিক সমিতির নেতারা জানায় বরিশালের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়ানি প্রশাসন। যে কারণে এই দুটি দাবি বাস্তবায়নে ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে এক মাসের জন্য ধর্মঘট প্রত্যাহার করা হল।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net