, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

বরিশাল নদীবন্দরের আওতায় ডেঞ্জার জোনে ৬ মাসের জন্য নৌ চলাচল বন্ধ!

dynamic-sidebar

অনলা্ইন ডেস্ক// উপকূলের ডেঞ্জার জোনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিআইডব্লিউটিএ। কাল বৈশাখীর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময়ে সি সার্ভে এবং বে-ক্রুজিং সনদ ব্যতীত সব নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে।

ডেঞ্জার জোন ঘোষিত এলাকায় চলাচলকারী ২৮টি নৌযানকে পত্র দিয়ে নিষেধাজ্ঞাকালে চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। বরিশাল নদীবন্দরের আওতায় চর-আলেকজান্ডার-দৌলতখান, চর-আলেকজান্ডার-মির্জাকালু, চর-আলেকজান্ডার-আসলামপুর, মনপুরা (হাজিরহাট)-তজুমুদ্দিন, চর জহির উদ্দিন-শশীভূষণ, মজু চৌধুরীর-ইলিশা নৌ রুটকে মৌসুমি অশান্ত নৌপথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় কোস্টগার্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নৌযান চলাচল বন্ধ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

তবে মালিকরা বলছেন, ‘বর্তমান মৌসুমের সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে আবহাওয়ার পরিবর্তিত প্রভাবে এ মুহূর্তে উপকূলীয় এলাকা অশান্ত নয়। অথচ বিআইডব্লিউটিএ লঞ্চ মালিকদের সঙ্গে কোনো ধরনের কথা না বলেই এমন একটি সিদ্ধান্ত নিয়েছে।’

বিআইডিব্লিইটিএর একাধিক কর্মকর্তা বলেন, বিষয়টি সমুদ্র পরিবহন অধিদফতর দেখভাল করে। এ বিষয়ে জানতে বরিশাল সমুদ্র পরিবহন অধিদফতরের দফতরে একাধিকবার গিয়েও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net