, ,

শিরোনাম :
৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড়
বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি ৪ জন

বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি ৪ জন

dynamic-sidebar

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পরে ঘরের সকল মালামাল খুইয়েছে এক পরিবার। চারজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, রাতের খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ঘরের মালামাল নিয়ে গেছে অজ্ঞানপাটির সদস্যরা। অচেতন অবস্থায় একই পরিবারের ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের সুকেন বাড়ৈর বাড়িতে তাদের রাতের খাবারের সাথে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে অজ্ঞান পার্টির সদস্যরা।

শুক্রবার রাতে ওই খাবার খেয়ে সুকেন বাড়ৈ (৪৫), তার স্ত্রী বিউটি বাড়ৈ (৩০), মেয়ে সুমা বাড়ৈ (১৭) ও রত্ন বাড়ৈ (১২)খেয়ে অজ্ঞান হয়ে যায়।এই সুযোগে অজ্ঞানপাটির সদস্যরা ঘরে ঢুকে সকল মুল্যবান মালামাল নিয়ে যায়।
আজ শনিবার সকালে ওই ঘরের কেউ ঘুম থেকে না উঠায় বাড়ি লোকজন তাদের ঘরের পিছনের দরজা খোলা দেখে সবাইকে অজ্ঞান অবস্থায় দেখে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের রাতের খাবারে কি জাতীয় নেশা মেশানো ছিল নিশ্চিত হওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net