শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৮

শিরোনাম :
আহা ডাকাত যখন পুলিশের ঘরে : ৭ লাখ টাকার মালামাল ডাকাতি

আহা ডাকাত যখন পুলিশের ঘরে : ৭ লাখ টাকার মালামাল ডাকাতি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের টাউন সাব ইনেসপেক্টরসহ সৌদি প্রবাসীর ঘরে ডাকাতি সংগঠিত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল দুই ঘর থেকে আনুমানিক ৭ লাখ টাকার মালামাল লুটে নেয়।

ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত তিনটার দিকে ৭/৮জনের সশস্ত্র ডাকাতদল উপজেলার বাদুরা গ্রামের সৈয়দ শরীফ নামে সৌদি প্রবাসীর ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে।

ডাকতরা নগদ পাঁচ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় গৃহবধূ রোকেয়া বেগম আহত হয়।

পরে ডাকাতদল একই গ্রামের ভোলা জেলায় টাউন পুলিশে কর্মরত আ. গনির ঘরে হানা দেয়। এ সময় ডাকাতরা কলাপসিপল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের লোকজনকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, দুইটি মোবাইলসেটসহ মালামাল লুটে পালিয়ে যায়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ইনেসপেক্টর (তদন্ত) মো. মাজহারুল আমীন ডাকাতির ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net