শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৩

শিরোনাম :
নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নান্দনিক স্থাপত্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বরিশাল বিভাগের ছয় জেলার নতুন দায়িত্ব পেলেন দুই প্রতিমন্ত্রী বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ বরিশালে ছাত্রলীগ কর্মীর হুমকিতে বিএনপি কর্মীর মৃত্যু! প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
কেবিন না পেয়ে সুন্দরবনসহ দুটি লঞ্চে ছাত্রলীগের ভাঙচুর

কেবিন না পেয়ে সুন্দরবনসহ দুটি লঞ্চে ছাত্রলীগের ভাঙচুর

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: লঞ্চে কেবিন না পাওয়ায় পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ লঞ্চ ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার বেলা ১টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লঞ্চঘাটে ঢাকাগামী লঞ্চের কেবিনের জন্য আসেন জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার। তখন লঞ্চের সব কেবিন বুকিং থাকায় কর্তৃপক্ষ লঞ্চে কেবিন দিতে পারেনি।

পরে ঘাটে বাঁধা ডাবলডেকার লঞ্চ এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ লঞ্চে ভাঙচুর করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও তার কর্মী সমর্থকরা।

এ বিষয়ে এমভি সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার রাজ্জাক বলেন, কেবিন না দেয়ায় লঞ্চে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। এ সময় তারা লঞ্চের কেরানিসহ স্টাফদের মারধর করে গুরুতর আহত করেছে ও কালেকশনের ক্যাশ ছিনিয়ে নিয়ে গেছে। এর প্রতিবাদে ঘাট ত্যাগ করে লঞ্চ অন্যত্র সরিয়ে নিয়েছি। বিষয়টি মালিক পক্ষকে জানিয়েছি। আমরা ধর্মঘটে যাব।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার বলেন, আমি লঞ্চঘাটে কেবিনের জন্য গিয়েছিলাম।

কেবিন পাওয়াতে তাৎক্ষণিক লঞ্চঘাট থেকে চলে আসি। আসার পর জানতে পারি কে বা কারা লঞ্চে ভাঙচুর করেছে। তবে ছাত্রলীগের ওপর ঘটনার দায় চাপানো হচ্ছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net