সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮

শিরোনাম :
নগরীতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় ব্যাবসায়ী আহত।

নগরীতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় ব্যাবসায়ী আহত।

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক। বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন গুরতর আহত হয়েছে। গতকাল লাকুটিয়া  বাগান বাড়ী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ।

সুত্র জানায়, এক বছর পূর্বে পোর্ট রোড আজমীরি মিট হাউজের স্বত্বাধিকারী মোঃ রনি ও নগরীর ২নং কাউনিয়া বাশের হাট খোলা এলাকার শামীম (৪৮) ওরফে বান্দর শামিম এর মধ্যে একটি ব্যাবসায়ীক চুক্তি হয়েছিল।  কিন্তু চুক্তিনামা অনুযায়ী শামিম তার কথার বরখেলাপ করলে রনি শামিমকে ফোনের মাধ্যমে বহুবার বোঝানোর চেস্টা করলে শামিম তার কথার কোনো তোয়াক্কা না করে উল্টো শামিম রনিকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এরপর গত ২১ শে ফেব্রুয়ারি রনি তার দোকানের জন্য ১০মন গোস্তের অর্ডার পেলে রনি শামিমকে ফোন দিয়ে গরূ দেয়ার জন্য ফোন করে বলে। এদিকে শামিমের কোনো খোজ খবর না পেয়ে রাতে রনি শামিমের বাসায় গেলে শামিম এবং শামিমের বোন মাকসুদা রনিকে অকাত্ত ভাষায় গালিগালাজ করে ঘর থেকে বের করে দেয়। অতপর রনি তার চুক্তি পত্র নিয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই রনিকে মামলা তুলে নিতে শামিম বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। শামিমের হুমকিতে কোনো কাজ না হওয়াতে গতকাল রাত আনুমানিক ৯টায় লাকুটিয়া সড়ক থেকে রনি তার মোটরবাইক যোগে বাড়িতে ফেরার পথে বাগান বাড়ি সংলগ্ন স্থানে শামিমসহ তার ৪/৫ জন অজ্ঞাত ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে রনিকে হত্যার উদ্দেশ্যে বৈদ্যুতিক তার দিয়ে চলন্তগাড়িতে গলায় ফাশ দেয়। রনি নিজেকে বাচাতে ডাক চিতকার দিলে স্থানীয় জনতা রনিকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। রনির পরিবার সংবাদমাধ্যমকে জানান এ ঘটনায় কাউনিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net