বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫০

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
মাদক র্নিমূলে নারীদের ভূমিকা অগ্রণী : বরিশাল রেঞ্জ ডিআইজি

মাদক র্নিমূলে নারীদের ভূমিকা অগ্রণী : বরিশাল রেঞ্জ ডিআইজি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ‘দেশ থেকে মাদক নির্মূল করার দায়িত্ব শুধু পুলিশের নয়। এ দায়িত্ব গোটা সমাজ ও জাতির। সমাজে বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ র্নিমূল করতে পুলিশের পাশাপাশি নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বেশি সচেতন হতে হবে শিক্ষার্থীদের। তারাই পারে একটি সমাজ থেকে মাদকসহ নানা অপরাধ দূর করতে।‘

সোমবার (১৮ মার্চ) সকালে পটুয়াখালীতে শিক্ষার্থীদের সাথে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভায় এসব কাথা বলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএম বার পিপিএম)।

স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে একেএম কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, নারী শিক্ষার্থীরা ইচ্ছা করলে সমাজ ও পরিবার থেকে মাদক চিরতরে নির্মূল করতে পারে। কারণ কোন নারী যদি ধুমপায়ী অথবা মাদকসেবীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া ও প্রতিশ্রুতি দেয় তা হলে পুরুষ মাদকসেবীরা মাদক সেবন থেকে বেড়িয়ে আসতে বাধ্য বলে আমার ধারণা।
তিনি বলেন, কোন নারী কোমলতা অথবা সৌহার্দ্যপূর্ণ আচরণ দিয়ে ব্যক্তি কিংবা সংগঠনকে মাদকের মরণ ছোবল থেকে বের করতে সক্ষম হবে। সে জন্য মাদক র্নিমূলে নারীদের ভূমিকা অগ্রণী। এ সময় ডিআইজি বর্তমান প্রধানমন্ত্রীর ইতিবাচক কর্মকাণ্ডের তুলনা দিয়ে শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net