, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
অ্যাডভোকেট মধুর পক্ষে ভোট চাইলেন বিসিসি মেয়র সাদিকপত্নী

অ্যাডভোকেট মধুর পক্ষে ভোট চাইলেন বিসিসি মেয়র সাদিকপত্নী

dynamic-sidebar

বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগ অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুর পক্ষে চেয়েছেন সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপত্নী লিপি আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ভোটারদের কাছে তিনি তালা প্রতীকের স্বপক্ষে ভোট প্রার্থনা করেন।

এছাড়া তিনি চরবাড়িয়া ইউনিয়নের একটি উঠান বৈঠকেও অংশ নিয়ে তালা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেহেনা বেগমের হাঁস প্রতীকে ভোট চেয়েছেন।

প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানিয়েছেন, সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপত্নী লিপি আব্দুল্লাহ তাঁর সাথে দিনভর গণসংযোগ করেন। সদর উপজেলার কর্নকাঠি, তালুকদার মার্কেটসহ বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন।

ভোটাররা সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপত্নী লিপি আব্দুল্লাহকে কাছে পেয়ে অনেক খুশি হয়েছেন। এমনকি অনেকে তাঁর সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মধু ও রেহেনা বেগমকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net