বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫

শিরোনাম :
সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু
বরিশালে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ সদস্য আহত

বরিশালে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ সদস্য আহত

dynamic-sidebar

নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ইকবালের পাঁচ কর্মী আহত হয়েছে। এলাকয় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার মশাং বাজারে এঘটনা ঘটে।

জানাগেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে স্বতন্ত্র প্রার্থী ইকবালের কর্মী সমর্থকরা গনসংযোগ শেষে উপজেলার মশাং বাজারে উপস্থিত হলে নৌকা মার্কার সমর্থক সদ্য আওয়ামীলীগে যোগদানকারী মঞ্জু খানের নেতৃত্বে হাকিম, জামাল, রনি, ইমতিয়াজসহ কয়েক জন অর্তকিতে হামলা চালায়।

এতে স্বতন্ত্র প্রার্থী ইকবালের কর্মী কবির, ওলিদ, রফিক, ফেরদৌস, শাহাদাতসহ কয়েক জনকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে আহত করে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।

এবিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান ইকবাল জানান, নৌকা মার্কার প্রার্থী নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি সন্দিহান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net