সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯

শিরোনাম :
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকাসহ ২ জেলে আটক

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকাসহ ২ জেলে আটক

dynamic-sidebar

বরিশালের তালতলী নদীতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকাসহ দুইজনকে আটক করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় ইঞ্জিনচালিত দুটি নৌকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সকালে তাদের আটক করা হয়।

বরিশাল কোস্ট গার্ডের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদরের তালতলী ব্রিজ সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত দুটি নৌকা থেকে ৪০ মণ জাটকাসহ দুই জেলেকে আটক করা হয়।

আটক দুজনকে কোস্ট গার্ডের সদর নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net