সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯

শিরোনাম :

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের প্রয়াণে শোকসভা

dynamic-sidebar

একুশে পদকপ্রাপ্ত বরিশালের বিশিষ্ট গুণীজন সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের প্রয়াণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে এই শোকসভার আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন। শোকসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র সভাপতিত্বে নাগরিক শোকসভায় আলোচক ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি ও সংস্কৃতিজন শাহান আরা বেগম।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল ও সৈয়দ দুলাল এবং নিখিল সেনের ছেলে সুভাষ সেন গুপ্ত শোক সভায় বক্তব্য রাখেন।

শোকসভায় বক্তারা বলেন, প্রয়াত নিখিল সেন সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। শোকসভায় মানুষের উপস্থিতি তার প্রমাণ। তিনি দেশের বাইরে লেখাপড়া করেও মাতৃভূমির টানে দেশে ফিরে আসেন। তনি কতটা গুণী এবং যোগ্যতাসম্পন্ন ছিলেন তা তার মৃত্যুর আগে অনেকেই বুঝতে পারেননি। কিন্তু নিখিল সেনের মৃত্যুর পর তার অভাব মানুষ বুঝতে পেরেছে। তার মতো গুণীজনদের মৃত্যুর আগে যথযথ সম্মান জানানো উচিত।

গত ২৫ ফেব্রুয়ারি বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে নিখিল সেন পরলোকগমন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net