, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
গোপনে মুক্তি পেল মৌসুমীর সিনেমা

গোপনে মুক্তি পেল মৌসুমীর সিনেমা

dynamic-sidebar

কোন রকম প্রচারণা ছাড়াই মুক্তি পেল ঢাকাই সিনেমার প্রিয়দর্শীনী মৌসুমীর নতুন ছবি ‘লিডার’। শুক্রবার হঠাৎ করেই ঢাকার রাস্তার আশে পাশে এই সিনেমার পোস্টারের দেখা মিলেছে। দীর্ঘ প্রতীক্ষার পরে অনেকটা গোপনেই মুক্তি পেল ‘লিডার’। ঢাকাই সিনেমার দূর্দিনে মৌসুমীর মত একজন নায়িকার সিনেমা এমন নিরবে মুক্তি পাওয়ায় সমালোচনা করেছেন অনেকেই।

এ বিষয়ে জানতে চাইলে ‘লিডার’ সিনেমার পরিচালক দিলশাদুল হক শিমুল বলেন, ‘সিনেমাটির শুটিং থেকেই বিভন্ন রকম ঝামেলা পোহাতে হয়েছে। সেন্সর ছাড় পেতেও অনেক ধকল গেছে। কয়েক বার মুক্তির তারিখ ঠিক করেও মুক্তি দিতে পারিনি। তাই প্রচার ছাড়াই মুক্তি দিয়েছি। এখন প্রচারণা চলবে। দর্শকের ভালো লাগলে ঠিকই দর্শক দেখবেন ছবিটি।’

দিলশাদুল হক শিমুল আরও বলেন, ‘শুটিং এর সময় থেকেই শিল্পীদের কাছ থেকে সহযোগিতার পাশাপাশি অসহযোগিতাও পেয়েছি। শুটিংয়ের কল দিয়েও সঠিক সময় শিল্পীদের পাইনি।’

এর আগে ‘লিডার’ সিনেমা মাত্র দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এর পর মুক্তির তারিখ পরির্বতন করা হয়। আজ দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। বিভিন্ন অভিযোগ এনে সিনেমাটি থেকে অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছেন এর অভিনয়শিল্পী মৌসুমী, ওমর সানি।

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘লিডার’ সিনেমায় আরো অভিনয় করেছেন ফেরদৌস, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ। আজকে সিনেমাটির সেল রিপোর্ট ভালো বলেও জানিয়েছেন এর পরিচালক।

আজ শুক্রবার নিরবে আরও একটি ছবি মুক্তি পেয়েছে। অন্য ছবিটি হলো মডেল-অভিনেত্রী বিথী রানী অভিনীত ‘কারণ তোমায় ভালোবাসি’ । এতে তার বিপরীতে আছেন সাব্বির আহমেদ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করেছেন গোলাম মোস্তফা শিমুল। সিনেমার পাঁচটি গানও লিখেছেন তিনি। চলচ্চিত্রটিতে বিথী-সাব্বির ছাড়াও আছেন একঝাঁক নতুন মুখ। তারা হলেন-শুভ, তাম্মি, নাফিজা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, সামির আরজু প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net