বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫

শিরোনাম :
সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু

রাত পোহালেই বরিশাল বিভাগের ১৪ উপজেলায় ভোট

dynamic-sidebar

মজিবর রহমান নাহিদ ॥ রাত পোহালেই পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার বরিশাল বিভাগের ১৪টি উপজেলায় সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহিনভাবে চলবে এ ভোটগ্রহণ।

বিভাগের যে যে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে- বরিশালের সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝরা, মুলাদী ও হিজলা; ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া; ভোলার বোরহানউদ্দিন।

এর মধ্যে বরিশাল সদর উপজেলায় সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়ায় আব্দুর রইচ সেরনিয়াবাত, বাকেরগঞ্জে শামসুল আলম চুন্নু, বানারীপাড়ায় গোলাম ফারুক এবং মুলাদী উপজেলায় তরিকুল হাসান খান মিঠু, নলছিটিতে মো. সিদ্দিকুর রহমান ও বোরহানউদ্দিনে আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদ ছাড়াও কয়েকটি উপজেলায় ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে ২৪শে মার্চের নির্বাচনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্র দায়িত্ব পালন করবেন র্যাব-পুলিশ সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত বুধবার নির্বাজন কমিশনার রফিকুল ইসলাম বরিশালে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ভোটারদের উপস্থিতি কম হওয়ার মূল কারণ হচ্ছে নির্বাচনে বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। তাদের সাপোর্টাররা আসছে না। এটাই হচ্ছে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ। তবে সব মিলিয়ে ভোটার উপস্থিতি ভালোই দেখছি আমরা। তবে নির্বাচনে যদি দুইজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না হয় তাহলে ভোটারদের আগ্রহ কম দেখা যায়। এছাড়া চেয়ারম্যান যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সেখানেও অন্য পদের প্রার্থীদের পক্ষে ভোট দেয়ার জন্য ভোটারদের তেমন আগ্রহ থাকে না।

রফিকুল ইসলাম আরও বলেন, নির্বাচনে যেখানে অনিয়ম হয়েছে সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নেয়া হয়েছে ব্যবস্থা। উপজেলা নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। যদি এর কেউ ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net