সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬

শিরোনাম :
আতশবাজিতে বর্ণিল হবে বরিশালের আকাশ, উপভোগ করবেন যেভাবে

আতশবাজিতে বর্ণিল হবে বরিশালের আকাশ, উপভোগ করবেন যেভাবে

dynamic-sidebar

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’।

এ বছরের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ রাত সাড়ে ৮ টায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও সাউথ এ্যাপোলো হসপিটালের সহযোগিতায় কীর্তনখোলা নদীর তীরে প্রথমবারের মতো “২৬ মার্চ স্বাধীনতা উৎসব” এর আয়োজন করা হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে এই প্রথম এমন আংয়োজন করতে যাচ্ছেন বিসিসির মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ।

যেখানে আতশবাজিতে বর্ণিল হবে বরিশালের আকাশ। কীর্তনখোলা নদীর চারপাশ থেকে বিশেষ করে মুক্তিযোদ্ধা পার্ক, ত্রিশ গোডাউন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, লঞ্চঘাট থেকে উপভোগ করা যাবে এই উৎসব।

উক্ত আয়োজনে আপনার সবান্ধব উপস্থিতি প্রত্যাশা করেছেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net