বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫২

শিরোনাম :
আনন্দ মিছিলে হামলা, আওয়ামী লীগ কর্মী নিহত

আনন্দ মিছিলে হামলা, আওয়ামী লীগ কর্মী নিহত

dynamic-sidebar

কুষ্টিয়ার মিরপুরে একটি কেন্দ্রের ভোট গণনা শেষে আওয়ামী লীগের আনন্দ মিছিলে জাসদ নেতাকর্মীদের হামলায় উজ্জল প্রমানিক (৩৫) নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।

রবিবার উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষ্মীপুর বিদ্যালয় কেন্দ্রে ফলাফল গণনা শেষ হয়। এতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামারুল আরেফিন বেসরকারিভাবে বিজয় হন। এরপর তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ কর্মীরা।

এসময় মিছিলটি ওয়াহেদ মোড়ে এসে পৌঁছালে জাসদ কর্মীরা ওজন পরিমাপক বাটখারা ছুড়ে মারে, ওই বাটখারার আঘাতে উজ্জল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। উজ্জল পাহাড়পুর-লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। আর কামারুল আরেফিনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাসদের ফারুকুজ্জামান।

পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উজ্জল প্রমানিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net