শহীদুল্লাহ সুমন :: বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় সাইফুল ইসলাম সাগর (২৪) নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে সাগর গুরুতর আহত হয়েছেন। এসময় তার সাথে থাকা নগদ ৮ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসী। নগরীর পিছনের স্কুলের বাসিন্দা মো. সত্তারের ছেলে লিয়ন ও তার অনুসারীরা এ হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পিছনের স্কুল এলাকায় এঘটনা ঘটে।আহত সাইফুল ইসলাম সাগর হাউজিং এলাকার মুদি দোকানদার আসলাম শরীফের ছেলে। এবং তিনি একজন কম্পিউটার অপারেটর হিসেবে ডিসি কোর্টের সামেনে একটি দোকানে কাজ করেন।স্থানীয়রা জানায়, সোমবার সকালে আসলাম শরীফের মুদি দোকানে আসে লিয়ন। পরে লিয়ন ওই দোকানে থাকা জগের মুখে পানি পান করতে গেলে নিষেধ করে আসলাম। তার নিষেধ উপেক্ষা করেও পানি করে বখাটে লিয়ন। এরপরে আসলাম আবারও নিষেধ করলে বখাটে লিয়ন অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এতে পাশে থাকা তার ছেলে সাগর বাধা দিলে তাকেও গালাগাল ও হুমকি দিয়ে চলে য়ায় লিয়ন।
সাগর জানায়, তিনি দোকানের উদ্যেশে অটোরিকশায় রওয়ানা হয়। পতিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা লিয়ন (২০),সাব্বির এবং মাহবুবসহ ৩/৪ জন মোটরসাইকেলে এসে তার পথ আগলে দাঁড়ায়। তারা সাগরকে অশ্রাব্যভাষায় গালাগাল দেয়। এক পর্যায়ে লিয়নের নির্দেশে বাকিরা তাদের সঙ্গে থাকা রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথারি মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মারধরের এক পর্যায়ে সাগরকে মাটিতে পড়ে গেলে লিয়ন তার প্যান্টের দুই পকেট থেকে ৮হাজার টাকা এবং মোবাইল কেড়ে নেয়। এ সময় সাগর চিৎকার করলে লিয়ন তার হাতে থাকা রড দিয়ে তার নাকে বাড়ি দেন। এতে নাক ফেটে যায়ে । এবং প্রচুর রক্তক্ষণ হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে লিয়নসহ অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply