বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৭

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে আগুন লেগে তথ্য প্রযুক্তি পুড়ে ছাই

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে আগুন লেগে তথ্য প্রযুক্তি পুড়ে ছাই

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই অগ্নিকান্ডে সার্ভার রুমের যাবতীয় তথ্য প্রযুক্তি পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ৫ম তলার সার্ভার রুমটি তালাবদ্ধ ছিলো। বিকেলে হঠাৎ আগুন দেখে কর্মচারীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করে। তবে তার আগেই সার্ভার রুমের যাবতীয় তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি পুড়ে যায়। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন জানান, অগ্নিকান্ডে বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মেট্রোপলিটন পুলিশের এসআই আসাদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সার্ভার রুমে অগ্নিকান্ডের সূত্রপাত। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় অন্যান্য কক্ষে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। নইলে ব্যাপক ক্ষতির আশংকা ছিলো বিশ্ববিদ্যালয়ে। অগ্নিকান্ডকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলো বলে তিনি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net