রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৬

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
বরগুনায় নৌকার কর্মীর হাত-পা গুড়িয়ে দিল স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা

বরগুনায় নৌকার কর্মীর হাত-পা গুড়িয়ে দিল স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা

dynamic-sidebar

বরগুনায় হাত পা গুঁড়িয়ে দিয়ে এক যুবকের প্রাণ ভিক্ষে দিলেন উপজেলা পরিষদ নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থী। হাত-পা গুঁড়িয়ে দেওয়ার পর হামলাকারীরা ওই স্বতন্ত্র প্রার্থীর সাথে আহত যুবককে মোবাইল ফোনে কথা বলিয়ে দেয়।এ সময় ওই স্বতন্ত্র প্রাথী হামলার শিকার যুবককে মোবাইল ফোনে জানিয়ে দেয়, ‘তোর শুধু হাত পা ভাঙ্গা হল, প্রাণে মারলাম না, জানটা ভিক্ষে দিলাম’।

বরগুনা জেনারেল হাসপাতালে যন্ত্রণায় কাতর আহত ওই যুবক মো. নাজমুল আহসান হিরু সাংবাদিকদের এসব কথা জানান।হামলার শিকার নাজমুল আহসান হিরু সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা গ্রামের প্রবাসী মো. হাবিবুর রহমানের একমাত্র পুত্র সন্তান। তার বাবা হাবিবুর রহমান বর্তমানে ওমান প্রবাসী। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিজেকে নৌকা প্রতীকের একজন সমর্থক পরিচয় দিয়ে হামলার শিকার মো. নাজমুল আহসান হিরু আরও জানান, তাদের বাড়ির কাছাকাছি সোনারবাংলা এলাকা থেকে বরগুনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় আনারস প্রতীকের সমর্থক আলীম নামের এক যুবক গামছা দিয়ে তার গলা বেঁধে ফেলে।

এরপরপরই আনারস প্রতীকের সমর্থক আলিফ, সোহেল, মাসুদ, সুজন, শফিক এবং ওলি ধারালো রামদা এবং ক্রিকেটের স্টাম্ব দিয়ে উপর্যুপরি আঘাত করে তার দুই হাত এবং পা ভেঙে দেয়। এ সময় সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলে প্রাইভেট পড়তে থাকা হিরুর ছোটবোন মারুফা ভাইকে বাঁচাতে দৌড়ে এলে তাকেও লাথি মেরে ফেলে দেয় সন্ত্রাসীরা।বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন বৈদ্য জানান, আহত হিরুর দুই পায়ে গুরুতর জখম হয়েছে। জখম রয়েছে দুই হাতেও। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ালী উল্লাহ অলি জানান, এর আগেও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম মনির একাধিকবার সশরীরে হামলা চালিয়ে তার একাধিক সমর্থককে আহত করেছে। ভেঙেছে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প। ছিঁড়ে ফেলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।এ বিষয়ে কিছুই জানেন না জানিয়ে অভিযুক্ত প্রার্থী মো. মনিরুল ইসলাম মনির পাল্টা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে নৌকা প্রতীকের সমর্থকরা তার ওপর হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

আজ মঙ্গলবার দুপুরেও শহরের মিষ্টিপট্টি এলাকায় নৌকা প্রতীকের সমর্থকরা তার উপর হামলা চালানোর চেষ্টা করে। এতে তিনি অক্ষত থাকলেও তার একাধিক সমর্থকরা আহত হয়েছে বলে তিনি জানান।এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসাইন সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net