, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
ববির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ, নির্দেশনা মানেনি শিক্ষার্থীরা

ববির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ, নির্দেশনা মানেনি শিক্ষার্থীরা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শেখ হাসিনা হল থেকে কিছু শিক্ষার্থী বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

এর পরপরই শেরেবাংলা হল ও বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহকারে শেখ হাসিনা হলের বাইরে থাকা শিক্ষার্থীদের হলের মধ্যে প্রবেশ করার ব্যবস্থা করে দেয়। পরে ছাত্রীরা হলের মধ্যে একটি মিছিল করেন।
শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা হল থেকে ছাত্রীদের নামিয়ে দেয়া হয়। পরে কিছু ছাত্রী হল ত্যাগ করলেও কিছু আবাসিক ছাত্রী শহীদ মিনারে অবস্থান নেন। পরে বঙ্গবন্ধু ও শেরেবাংলা হলের ছাত্ররা শেখ হাসিনা হলের সামনে গিয়ে বের হতে থাকা ছাত্রীদের হলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং অবস্থান নিতে বলে।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকাল ৫টায় হল ত্যাগের নির্দেশ দেয় শিক্ষার্থীদের। কিন্তু সেই নির্দেশনা মানেনি শিক্ষার্থীরা। তারা হলগুলোতে অবস্থান করছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি ইমামুল হক শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিলে আন্দোলন আরও বেগবান হয়।

এর প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net