শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২১

শিরোনাম :
গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়?
বাউল শিল্পী নির্যাতনের ঘটনায় উদীচীর নিন্দা

বাউল শিল্পী নির্যাতনের ঘটনায় উদীচীর নিন্দা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক  : গানের কথা বলে এক বাউল শিল্পীকে ঢাকার আশুলিয়ায় নিয়ে শ্লীলতাহানির ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ নিন্দা ও শাস্তির দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে আমন্ত্রণমূলক অনুষ্ঠানে গান গেয়ে অধিকাংশ বাউল শিল্পীকে জীবিকা নির্বাহ করতে হয়। এই জীবিকা নির্বাহের তাগিদেই বুধবার রাতে গানের অনুষ্ঠানের ডাকে আশুলিয়ার আউখপাড়া শহিদুল্লাহর খামারবাড়িতে গিয়েছিলেন ওই বাউল শিল্পী। কিন্তু মিথ্যা কথা বলে তার ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা অবশ্যই নিন্দনীয় এবং ঘৃণ্য অপরাধ।

বিবৃতিতে এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net