, ,

শিরোনাম :
কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা
বাবুগঞ্জে মাদ্রাসায় উপস্থিত না হয়েও বেতন নিচ্ছেন সহকারী শিক্ষক!

বাবুগঞ্জে মাদ্রাসায় উপস্থিত না হয়েও বেতন নিচ্ছেন সহকারী শিক্ষক!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: মাসের পর মাস মাদ্রাসায় উপস্থিত না হয়েও বেতন তুলছেন সহকারী শিক্ষক। বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা আলিম মাদ্রাসার কৃষি শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মল্লিক গত কয়েকমাস মাদ্রাসায় উপস্থিত না হয়েও বেতন তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে, মোঃ শহিদুল ইসলাম মল্লিক রহমতপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপনের অনুসারী। তিনি বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারিয়েছেন। খালেদ মাহমুদ স্বপনের সুপারিশেই মাদ্রাসার কৃষি শিক্ষক হিসেবে নিয়োগ হয় তার।এমনকি ওই এমপিওভুক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন।মূলত রাজনৈতিক প্রভাব খাটিয়েই মাদ্রাসায় না এসেও মাসের পর মাস বেতন ভোগ করতেন এই শিক্ষক।

এভাবেই কৃষি শিক্ষকের অন্যায় গোপন করার কারন জানতে চাইলে মাদ্রাসার প্রধান শিক্ষক শামসুল আলম জানান, রাজনৈতিক কারনেই মাদ্রাসায় অনুপস্থিত থাকতেন তিনি।স্থানীয় একটা প্রভাবের কারনে কিছু বলতে পারিনা। তবে ভবিষ্যতে এমনটা আর হবেনা। দ্রুত একটি সুরাহা করা হবে।

এব্যাপারে সহকারি শিক্ষক শহিদুল ইসলাম মল্লিকের মুঠোফোনে কল দিলে বার বার কেটে দেন তিনি।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার জানান, বিষয়টি দতন্ত করে ঘটনার সত্যতা প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাই জাতির মেরুদণ্ড,কিন্তু এই মেরুদণ্ড গঠনের কারিগর যদি নিজেই হয় ফাঁকিবাজ তবে মেরুদণ্ড গঠনের আগেই তা ভেঙে গুড়িয়ে যাবে।এমন দুর্নীতি পরায়ন শিক্ষককে তার উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন সাধারণ জনগন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net