, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
নিষিদ্ধ নোট বই বিক্রির অভিযোগে ইসলামিয়া লাইব্রেরীকে জরিমানা

নিষিদ্ধ নোট বই বিক্রির অভিযোগে ইসলামিয়া লাইব্রেরীকে জরিমানা

dynamic-sidebar

বরিশালে নিষিদ্ধ নোট বই বিক্রয় করার অপরাধে ইসলামিয়া লাইব্রেরীকে দুই হাজার টাকা জরিমানা ও নিষিদ্ধ নোট বই জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের নির্দেশানুযায়ী বরিশাল নগরীর সদর রোড এলাকার পেয়ারা রোডে অবস্থিত ইসলামীয়া লাইব্রেরিতে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।

এ সময় নোট বই বিক্রয় করার অপরাধে ইসলামিয়া লাইব্রেরী প্রোপাইটার কে হাতেনাতে ধরা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী । এ অভিযানের ইসলামিয়া লাইব্রেরীর প্রোপাইটার মোঃ আবু বকর সিদ্দিক কে নোট বই নিষিদ্ধ করন আইন ৮০ এর ৩ (১) ধারা লঙ্ঘন করায় ৪ (১) শাস্তি স্বরুপ দুই হাজার টাকা জরিমানা আদায় এবং লিখিত মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। পরে অভিযানে পাওয়া নিষিদ্ধ কিছু নোট বই জব্দ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net