শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৩

শিরোনাম :
প্রাইভেটকার চালক রাসেলকে ৫০ লাখ টাকা না দিলে গ্রিনলাইনের সব গাড়ি নিলামে

প্রাইভেটকার চালক রাসেলকে ৫০ লাখ টাকা না দিলে গ্রিনলাইনের সব গাড়ি নিলামে

dynamic-sidebar

আদালতের আদেশের পরেও গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় পরিবহন সংস্থাটির ব্যবস্থাপককে তলব করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

আজ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন খন্দকার শামসুল হক রেজা। গ্রিনলাইনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।

এর আগে গত ৩১ মার্চ গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এছাড়া ওই দিন হাইকোর্ট গতকাল বুধবারের মধ্যে রাসেলকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে গ্রিনলাইন কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, যতবড় বিজনেস ম্যান হোক না কেন- কেউ আইনের ঊর্ধ্বে হয়ে যায়নি, একটা সীমা থাকা দরকার। আদালত বলেন, ‘ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করলে প্রয়োজনে গ্রিনলাইন পরিবহনের সব গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হবে। সব গাড়ি সিজ করে নিলামে বিক্রির ব্যবস্থা করে রাসেলকে টাকা দেওয়া হবে।’

গত ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশের বিরোধিতা করেন গ্রিনলাইন কর্তৃপক্ষ।

আইনজীবী শামসুল হক রেজা বলেন, ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এ ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হলে গত বছরের ১৪ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net