বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭

শিরোনাম :
ফের ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত ৬

ফের ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত ৬

dynamic-sidebar

ঢাকা-বরিশাল সড়কের ছয় মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬জন। নিহত শ্রমিকের নাম আশিকুর রহমান। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলেও সবার নাম-পরিচয় যানা যায়নি।

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, বাবুগঞ্জের দিক থেকে যাত্রী নিয়ে বরিশালে দিকে আসছিলো একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলে পৌঁছালে একটি অটো টেম্পুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসক আশিকুরকে মৃত ঘোষণা করেন। পিকআপ ভ্যান ও টেম্পুটি জব্দ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net