বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৬

শিরোনাম :
ভোলায় ব্যবসায়ীকে মারধর করে অর্ধ লক্ষ টাকা ছিনতাই

ভোলায় ব্যবসায়ীকে মারধর করে অর্ধ লক্ষ টাকা ছিনতাই

dynamic-sidebar

ভোলার দৌলতখান উপজেলায় চাঁদা না দেয়ায় মো. মিজানুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা তার মাছের আড়ৎ থেকে এক লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের কাছে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মো. মিজানুর রহমান বর্তমানে ভোলা সদর হাসপাতালের পুরুষ অর্থপেডিক ওয়ার্ডের ৪৬ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যবসায়ী মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, তিনি ভোলার দৌলতখান উপজেলার মদনপুর থেকে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় মাছের চালান করে আসছেন। কিন্তু স্থানীয় মো. হোসেন মাল, তার ছেলে সাদ্দাম ও স্থানীয় সামসুদ্দিন মিলে তার কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। সে চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার রাতে তার মাছের আড়তে এসে তার উপর হামলা চালায়।

এক পর্যায়ে মিজান অজ্ঞান হয়ে পাটিতে পড়ে গেলে হামলাকারীরা আড়তের টেবিলের ড্রয়ার ভেঙে এক লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।

মিজান আরও জানায়, হামলাকারীদের মধ্যে মো. হোসেন মাল ও তার ছেলে সাদ্দাম ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সে।

এব্যাপারে অভিযুক্ত সামসুদ্দিন বলেন, মিজানের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে সাদ্দাম তাকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। কিন্তু তার আড়ৎ থেকে কোনো টাকা ছিনতাই করা হয়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আমাদের কাছে এ ধরনের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net