রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর নির্দেশে আজকালের মধ্যে বরিশাল ছাড়ছেন ববি ভিসি

প্রধানমন্ত্রীর নির্দেশে আজকালের মধ্যে বরিশাল ছাড়ছেন ববি ভিসি

dynamic-sidebar

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হককে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আজকালের মধ্যেই উপাচার্য এস এম ইমামুল হককে ছুটিতে ঢাকায় আনা হতে পারে বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বাংলাইনসাইডার নামক একটি পোর্টাল।

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার আর এগুতে দিতে চায় না এবং এটার শান্তিপূর্ণ সমাধান চায়। এজন্য উপাচার্য ইমামুল হকের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশ্য তার চাকরির মেয়াদও আর মাত্র দুই মাস রয়েছে। বাকি সময়টা তিনি ছুটিতেই কাটাবেন।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করে শিক্ষার্থীদের রোষানলে পড়েন উপাচার্য ড. এস এম ইমামুল হক। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন এবং আজও তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রাখে। তারা উপাচার্যের পদত্যাগ বা তাঁর ছুটিতে যাওয়ার বিষয়ে লিখিত কাগজ হাতে না পাওয়া পর্যন্ত তারা ক্লাসে ও একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net