বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৯

২৫ ও ২৬ এপ্রিল পলাশপুর মাদ্রাসায় মাহফিল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২৫ ও ২৬ এপ্রিল, রোজ বৃহস্পতি ও শুক্রবার ৫ নং ওয়ার্ড, ৭ নং কালবাড
সংলগ্ন পলাশপুর রহমানিয়া কিরাতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও এলাকার যুবসমাজের
উদ্দোগ্যে অনুষ্টিত হবে এক বিরাট ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্জ মাওলানা নুরুর
রহমান বেগ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নওমুসলিম মুফতি মুহাম্মদ ওমর ফারুক। এ ছাড়াও
অনেক ওলামায়ে কেরামগন ওয়াজ নসিয়ত করবেন। মাহফিলে মহিলাদের বসার জন্য বিশেষ ব্যাবস্থা আছে। উক্ত

মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন মাদ্রাসার প্রতিসঠাতা পরিচালক
নুরুল ইসলাম ফিরোজী। মাদ্রাসার পরিচালক জানান,মাহফিলের হওয়ার কথা ছিলো এপ্রিলের ১১ ও ১২ তারিখ।
কিন্তু এইচ এচসি পরীক্ষার কারনে ও আকাশে অবহওয়া ভালো না থাকায় মাহফিলের সময় কিছু দিন এগিয়ে
দেওয়া হয়েছে। পলাশপুরে প্রতিবছরের মত বিশাল আকারে পলাশপুর রহমানিয়া কিরাতুল কুরআন হাফেজিয়া
মাদ্রাসা আয়োজনের মাহফিল হয়ে থাকে।

শুধু তাই নয় মহিলাদের জন্য রয়েছে বিশেষ ব্যাবস্থা। মাদ্রাসার
পরিচালক কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, এই পলাশপুরে প্রথমে ছোট একটি ভাঙ্গা ঘরে শুরু হয় এতিদের
ইসলাম শিক্ষা। পরে স্থানীয়দের সহযোগীতায় ধীরে ধীরে ঘরে উঠে ৪ তলা ভবনের কার্যক্রম। ইতিমধ্যে একতলার
ছাঁদ ঢালাই কাজ সম্পূর্ন হয়েছে। বাকি কাজ অর্থে জন্য পিছিয়ে পড়েছে। তাই এতিম শিশুদের
সহযোগীতার করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net