বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬

শিরোনাম :

পাথরঘাটায় বিশ্ব পানি দিবস পালিত

dynamic-sidebar

বরগুনার পথরঘাটায় নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ১০টার দিকে উপজলো পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়।

র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজলো নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, বরগুনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল ইসলাম, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মীর্জা শহিদুল ইসলাম খালেদ, সাধারন সম্পাদক জাকির হোসেন,

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. অরিবিন্দ দাস, পাথরঘাটা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও আমিনুল ইসলাম সোহাগ, প্রমূখ। বিশ্ব পানি দিবসের র‌্যালীতে উপজলো প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেনীর ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net