বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৩

বরিশালে বিভিন্ন সংগঠনের আয়োজনে নুসরাত হত্যার প্রতিবাদ কর্মসূচি

বরিশালে বিভিন্ন সংগঠনের আয়োজনে নুসরাত হত্যার প্রতিবাদ কর্মসূচি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: ফেনীতে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানি ও পুড়িয়ে মারার প্রতিবাদ ও মাদ্রাসার অধ্যক্ষ সিরাউদ্দৌলাসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধ অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করে।

শনিবার (১৩ এ‌প্রিল) বেলা ১১ টা থেকে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বাংলাদেশের ইউনাই‌টেড কমিউনিস্টলীগ বরিশাল জেলা কমিটি, বরিশাল গণনাট্য সংস্থা, স‌ম্মি‌লিত নারী ও শিশু প্রতিরোধ আ‌ন্দোলন সহ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর কমিটি মানববন্ধন কর্মসূচি সহ প্রতিবাদ মিছিল করেছে।

বাংলাদেশের ইউনাই‌টেড কমিউনিস্টলীগ বরিশাল জেলা কমিটি ও গণনাট্য সংস্থা যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন সহ নগরে বিচারের দাবীতে প্রতিবাদ মিছিল করেন। মোজাম্মেল হোসেন খানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্টলীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ সত্তার,বরিশাল গণনাট্য সংস্থার বরিশাল মহানগর সাধারন সম্পাদক অধ্যাপক বিরেন্দ নাথ রায়, অধ্যাপক মিজানুর রহমান সেলিম,অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ,বরিশাল জেলা গণনাট্য সংস্থার সভাপতি অধ্যাপক শাহ্ আজিজুর রহমান, উপাধাক্ষ হারন-অর-রসিদ, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি স্বপ্না দাস,সমাজতান্ত্রি ছাত্র ফ্রন্টের সভাপতি শন্তু মিত্র। পরে তারা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এক‌টি প্রতিবাদ মিছিল করে। একই দাবীতে বেলা ১২টায় স‌ম্মি‌লিত নারী ও শিশু প্র‌তি‌রোধ আন্দোলন ব‌রিশা‌লের ব্যানা‌রে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। মহিলা পরিষদ ব‌রিশাল জেলা কমিটির সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারন সম্পাদক পূস্প চক্রবর্তী,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ,বরিশাল জেলা সচেতন নাগরিকক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, গনফোরাম বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাড. হিরন কুমার দাশ মিঠু প্রমুখ।

অন্যদিকে নুসরাতের হত্যার বিচার দ্রুত সম্পূর্ণ করার দাবী জানিয়ে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেন বরিশাল মহানগর মানবাধিকার কমিশন। এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি স.ম. ইমানুল হাকিম, সাধারন সম্পাদক আবু মাসুম ফয়সাল,যুগ্ম সম্পাদক মাহফুজ পারভেজসহ সংগঠনের নেতৃবৃন্দ।এখানে বক্তরা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা দিন দিন শিথীল হয়ে এক ভয়ংকর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। প্রতিবাদী ছাত্রী নুসরাতকে যেভাবে মাদ্রাসার অধ্যক্ষ সিরাউদ্দৌলার মদদে পুড়িয়ে হত্যা করা হয়েছে যা জাহেলিয়ার যুগের কথা মনে করিয়ে দেয়। এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল দোষীদের আইনের আওতায় এনে এক মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা।

অপর‌দি‌কে বেলা ১১ টায় সাধারন শিক্ষার্থী‌দের ব্যানা‌রে সরকা‌রি ব্রজ‌মোহন (বিএম) ক‌লে‌জ ক্যাম্পা‌সে নুসরাত হত্যার বিচার দাবী‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net