বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৮

শিরোনাম :
ইঞ্জিনিয়ার বিডি এবং এবিএইচ ওয়ার্ল্ড এর মধ্যে চুক্তি সাক্ষর

ইঞ্জিনিয়ার বিডি এবং এবিএইচ ওয়ার্ল্ড এর মধ্যে চুক্তি সাক্ষর

dynamic-sidebar

সম্প্রতি সনামধন্য আইটি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক এবং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এবিএইচ ওয়ার্ল্ড এর সাথে তাদের প্রধান কার্যালয় বারিধারা ডিওএইচএসের একটি বিজনেস পার্টনারশীপ চুক্তি সাক্ষরিত হয়েছে যার মাধ্যমে এখন থেকে বরিশাল বিভাগের সকল জেলায় এবিএইচওয়াল্ড এর সকল সেবা প্রদান ও গ্রাহকদের আফটার সেল সাপোর্টে কাজ করবে ইঞ্জিনিয়ার বিডি সাপোর্ট ।

উক্ত স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক এর পক্ষে উপিস্থিত ছিলেন সি.ই.ও ইঞ্জিনিয়ার মোঃ জিহাদ রানা, সাপোর্ট ইঞ্জিনিয়ার জনাব মঈনুল ইসলাম (ঢাকা টিম), সিনিয়র সেলস এক্সিকিউটিভঃ জনাব মেহেদী হাসান হিমেল (ঢাকা টিম) এবং এবিএইচ ওয়ার্ল্ড এর পক্ষে উপিস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আবু হুরায়রা ফয়সাল, গোলাম মুস্তফা সাজু সিনিয়র এক্সিকিউটিভ সেলস সেলস এন্ড মার্কেটিং, মোসারাফ হাসান আশরাফি সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভলোপমেন্টসহ আর অনেকে ।

চুক্তি স্বাক্ষর শেষে এবিএইচ ওয়ার্ল্ড এর ম্যানেজিং ডিরেক্টর; আবু হুরায়রা বলেন, এবিএইচ ওয়াল্ড দেশের বিভিন্ন সেক্টরের যেমন ট্রাভেল ইন্ডাস্ট্রি, ইকমার্স ইন্ডাস্ট্রি, কোর্পোরেট সেক্টরে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আসছে সুনামের সাথে। ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক এর মত একটি বিশ্বস্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন সাপোর্ট টিম কে আমাদের দক্ষিনাঞ্চল এর প্রতিনিধি হিসাবে পেয়ে আমরা আনন্দিত এবং আমাদের গ্রাহকদের জন্য ও একটি সু-সংবাদ।

ইঞ্জিনিয়ার জিহাদ রানা জানান, আমরা বরিশালবাসিকে আইটি সেবার সকল দ্বার উন্মোচিত করে একটি আধুনিক ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক শহর হিসাবে জাতির কাছে তুলে ধরতে বরিশালে আমাদের ইঞ্জিনিয়ার বিডি দক্ষ বরিশাল টিম কে তৈরী করেছি, এবিএইচ ওয়ার্ল্ড এর মত বিশ্বস্ত সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের এই বিভাগে তাদের সেবা নিয়ে এসেছে আমরা তাদের পাশে আছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net