নিজস্ব প্রতিবেদক: নগরীতে পাওনা টাকা চাওয়ায় এক যূবকের উপর দলবল নিয়ে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এডভোকেট হান্নু কাউন্সিলর এর ছোট ভাই মন্টি (৪০) এর উপরে । ঘটনাটি ঘটেছে নগরীর নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের সামনে।
শনিবার সন্ধ্যায় মোঃ তানভীর হোসেন রিয়াদ (৩৫) তার পাওনা কৃত দুই লক্ষ টাকা মন্টির কাছে চাইলে মন্টি তাকে অকাত্ব ভাসায় গালাগালি করে এক পর্যায় রিয়াদ তাকে গালাগালি করতে নিষেধ করলে মন্টির সাথে থাকা আরো ৪/৫ জন নিয়ে রিয়াদের উপর চরাও হয় এবং রিয়াদকে মারধর করতে শুরু করে ।
রিয়াদের ডাকচিৎকার শুনে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে। সম্প্রতি দুই তিনমাস আগে মন্টির ব্যাবসায়ীক কাজের জন্য রিয়াদের থেকে ব্লাঙ্ক চেকের মাধ্যমে দুই লক্ষ টাকা ধার হিসেবে নিয়ে ছিলো। দীর্ঘদিন ধরেই রিয়াদ টাকার জন্য মন্টিকে চাপ দিয়েছিল তবে মন্টি নগরীর প্রভাবশালী ব্যাক্তিদের সাথে সম্পৃক্ত থাকায় টাকা নিয়ে ঘুরাচ্ছিল।
এঘটনায় রিয়াদের পরিবারের পক্ষ থেকে কতোয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply