বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪

শিরোনাম :
আসন্ন রমজান উপলক্ষে বরিশাল নগরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

আসন্ন রমজান উপলক্ষে বরিশাল নগরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

dynamic-sidebar

আসন্ন রমজান উপলক্ষে বরিশাল নগরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনেসহ তিনটি স্থানে টিসিবির মনোনীত ডিলারদের মাধ্যমে মালামাল বিক্রি শুরু হয়েছে।

টিসিবির বরিশাল অফিস প্রধান আনিসুর রহমান জানান, প্রতিদিন মনোনীত ডিলাররা চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল ৩০০ থেকে ৫০০ কেজি পরিমাণে নগরীতে ট্রাকে করে বিক্রি করবেন।

তিনি জানান, টিসিবি থেকে সরবরাহ কর্তৃক প্রতি কেজি চিনি ৪৭ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৪৪ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার দাম ধরা হয়েছে ৮৫ টাকা। জনপ্রতি ক্রেতা ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার সোয়াবিন তেল স্বল্প মূল্যে কিনতে পারবেন।

এ ছাড়া রমজানের ৫ দিন আগে থেকে ক্রেতাদের মাঝে বিক্রি করা হবে ছোলা বুট ও খেজুর। এদিকে নগরীতে স্বল্প মূল্যে টিসিবি থেকে মালামাল বিক্রির প্রচার-প্রচারণা তেমন না থাকার কারণেই অনেক স্থানে ডিলাররা অবস্থান নিলেও সেখানে ক্রেতাদের উপস্থিতি কম দেখা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net