সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৬

শিরোনাম :
পাকিস্তানি কিশোরীকে ধর্ষণের সেই ধর্ষক গ্রেপ্তার

পাকিস্তানি কিশোরীকে ধর্ষণের সেই ধর্ষক গ্রেপ্তার

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বেড়াতে আসা পাকিস্তানি কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আল-আমিনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে কুড়িগ্রামের রাজিবপুর থানার পঞ্চনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আল-আমিন টাঙ্গাইলের গোপালপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়ি এলাকায় র‌্যাব-১২-এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন বলেন, মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রাজিবপুর থানার পঞ্চনগর গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আল-আমিনকে গ্রেপ্তার করে র‌্যাবের সদস্যরা।

জানা যায়, গোপালপুর এলাকার বাংলাদেশি এক নাগরিক চাকরির সুবাদে পাকিস্তানে বসবাস করেন। প্রায় ২০ বছর আগে তিনি পাকিস্তানের এক মেয়েকে বিয়ে করে সেখানকার নাগরিক হয়ে যান। পাঁচ মাস আগে মা ও মেয়ে টাঙ্গাইলে বাবার বাড়ি দেখতে অসে। ওই কিশোরীকে নিয়ে তার ভাসুরের বাড়িতে বেড়াতে উঠে। সেখানে অবস্থানকালে ওই কিশোরীর চাচাতো ভাই আল-আমিন তাকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দেয়।

এতে রাজি না হওয়ায় ১৬ এপ্রিল আল আমিন ও তার বন্ধুদের নিয়ে কিশোরীকে অপহরণ করে। পরদিন ১৭ এপ্রিল সকাল সাড়ে ১১টায় কিশোরীকে ধর্ষণ করে জামালপুরের সরিষাবাড়ী থানার মহিষাকান্দি এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net