বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৪

কাউনিয়ায় প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রকে বলাৎকার করলেন পুলিশ সদস্য!

কাউনিয়ায় প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রকে বলাৎকার করলেন পুলিশ সদস্য!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বরিশাল মহানগরের কাউনিয়া এলাকায় প্রতিবন্ধী ও এতিম এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ।

বলাৎকারের শিকার ওই মাদ্রাসাছাত্রের বয়স আট বছর। কয়েক বছর আগে তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মুরতজা আবেদীন জানান, শুক্রবার রাতে সাবেক পুলিশ সদস্য আলম প্রতিবন্ধী ওই ছাত্রকে বলাৎকার করেন। এই ঘটনাটি ছাত্রের মা বিষয়টি আমাকে জানান। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net