মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১১

নগরীতে যথাযথ মর্যাদায় শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালন ও শোভাযাত্রা

নগরীতে যথাযথ মর্যাদায় শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালন ও শোভাযাত্রা

dynamic-sidebar

 

স্টাফ রিপোর্টার।। বরিশালে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালন উপলক্ষে আলোচনা সভা ও নগরীতে বন্যাড্য শোভাযাত্রা বের করা হয়ে।

আজ সকাল ১১টায় নগরীর লাইনরোড সড়কের মোরে বরিশাল ধর্মরক্ষিনী সভার আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মষ্ঠমী উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মরক্ষিনী সভার সভাপতি রাখাল চন্দ্র দে সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড,তালুকদার মোঃ ইউনুস।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরিশাল সদর সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এসময় আরো বক্তব্য রাখেন মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এ্যাড, দিলিপ ঘোষ, মানিক মুখার্জী কুডু, নারায়ন চন্দ্র নাড়ু ও রাম কৃষ্ণ মিশনের মহারাজ জিবেকাননান্দ।

পড়ে নগরীতে শতাধিক মঠ, মন্দির ও গুরু সংঘের ভক্তরা রং-বেরংয়ের ব্যানার, শ্রী কৃষ্ণের ফেষ্ঠুন সহ বিভিন্ন ডিসপ্লে নিয়ে এক শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রায় অর্ধশতাধিক পিকাপ ভ্যান সহ কয়েকশত মহিলা-পুরুষ ভক্ত শ্রী কৃষ্ণের জন্মষ্ঠমী শোভযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net