, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল
টিভির সংবাদ শিরোনামে বিজ্ঞাপন নয়: হাইকোর্ট

টিভির সংবাদ শিরোনামে বিজ্ঞাপন নয়: হাইকোর্ট

dynamic-sidebar

বেসরকারি টেলিভিশনগুলোতে সংবাদ প্রচারের সময় শিরোনাম পড়ার বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। আগামী ৩১ আগস্টের পর অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে বেসরকারি সব টেলিভিশন চ্যানেলকে এ রায় মেনে চলার নির্দেশনা দিয়েছেন আদালত।

আজ সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন।

ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কাশেম ও শেখ তাহসান আলী।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আর চ্যানেল ২৪-এর পক্ষে ছিলেন আইনজীবী আসাদুল ইসলাম।

ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ বলেন, দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন নিষেধাজ্ঞা জারি করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। উদাহরণ স্বরুপ, ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ, অ্যাপোলো হাসপাতাল স্বাস্থ্য সংবাদ- এই টাইপের কোনো টাইটেল স্পন্সর করে আগামী ১ সেপ্টেম্বর থেকে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন নিলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা সংবাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়- এরকম অভিযোগ জানিয়ে ২০১১ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net