মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৮

বুধবার দেশে আসবে সুবীর নন্দীর মরদেহ

বুধবার দেশে আসবে সুবীর নন্দীর মরদেহ

dynamic-sidebar

বুধবার সকাল ৬টা ১০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে সুবীর নন্দীর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। বিমানবন্দর থেকে তাঁর মরদেহ আনা হবে ২৫সি গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে। সেখান থেকে বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সুবীর নন্দীর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর মরদেহ নেওয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে একুশে পদক পাওয়া সংগীতশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, তিনি দীর্ঘ দিন যাবৎ শ্বাস কস্টে ভুগছিলেন। সর্বশেষ গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকার সম্মলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net