বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২১

বরিশালে স্কুলছাত্রীর স্পর্শকাতরে হাত,প্রধান শিক্ষক গ্রেফতার

বরিশালে স্কুলছাত্রীর স্পর্শকাতরে হাত,প্রধান শিক্ষক গ্রেফতার

dynamic-sidebar

উজিপুর সংবাদদাতা: স্কুল কক্ষে চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ মে) সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকালে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।বরিশালের উজিপুর উপজেলার ধামসর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শিক্ষকের নাম মো. মুকতাল হোসেন হাওলাদার। তিনি স্থানীয় বাসিন্দা ও উপজেলার ধামসর অক্সফোর্ডমিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) শিশির কুমার পাল বলেন, গত ২ এপ্রিল প্রধান শিক্ষক মুকতাল হোসেন ক্লাশ রুমে বসে স্কুল শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়। এর পর থেকেই শিক্ষার্থী স্কুলে যেতে অনিহা প্রকাশ করে।

বিষয়টি জানতে পেরে গত ৯ মে শিশুর বাবা ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন। এর পর ১০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের নির্দেশে শিশুর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শনিবার সকালে উজিরপুর থানা পুলিশ প্রধান শিক্ষক মুকতাল হোসেন হাওলাদারকে গ্রেফতার করেন। পাশাপাশি বিকালে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net