, ,

শিরোনাম :
৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড়
বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার // বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (১৫ আগস্ট) প্রথম প্রহর রাত বারোটা ১ মিনিটে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮টার দিকে নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপির নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর নগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জবুন্নেছা আফরোজ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর নগরীতে একটি শোক র‌্যালি বের করে নগর আওয়ামী লীগ। অপরদিকে অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। যারমধ্যে রয়েছে, শিশুদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, ফ্রি, চিকিৎসা সেবা, মসজিদ, মন্দির, গির্জায় দোয়া ও প্রার্থনা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net