নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মহিলার উপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই ওয়ার্ডের কালিখোলা পোল এলাকার মাসুদ হাওলাদারের বাড়ি দীর্ঘদিন ভাড়া থাকেন সোহেল খলিফা। একই বাড়িতে বসবাস করে আসছেন মতি ও তার ভাই শাহিন। বাড়িতে শাহিনের প্রকাশ্যে মাদক সেবনে দীর্ঘদিন ধরে বাঁধা দিয়ে আসছিলো দিনমজুর সোহেল।
এতে সোহেলের পরিবারের উপর ক্ষিপ্ত ছিলো শাহিন ও তার ভাই মতি। সোহেল বলেন, গত ০৩মে আমি আমার কাজে বাড়ির বাহিরে ছিলাম, এসময় তুচ্ছ বিষয় নিয়ে বিনা কারনে আমার স্ত্রী কহিনুর বেগমের উপর হামলার চালায় মতি, শাহিন সহ ৩/৪ জন মহিলা। পরে এ ঘটনায় আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এই ভয়ে এখন পর্যন্ত আমি থানায় অভিযোগ করিনি।
সোহেল আরও বলেন, স্থানীয় ভাবে এই ঘটনায় শালিশ ডাকলেও মতি, শাহিন এব্যাপারে কোন কর্নপাত করছে না। তাদের ভয়ে আমি আমার স্ত্রীকে ৯দিন অন্য জায়গায় নিয়ে রাখছিলাম। বাহির থেকে তালা মেরে আমার স্ত্রীকে ঘরে রাখতে হয়। যেকোন সময় ওরা আমার উপর হামলা করতে পারে। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি। স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর চাঁদমারী খেয়াঘাটের টোলে কাজ করেন মতি। দীর্ঘদিন ধরে তারা ঐ বাড়িতে প্রকাশ্যে মাদক সেবন করে আসছে। স্থানীয় কেউ এর প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় তারা।
নাম প্রকাশের অনিচ্ছুক ঐ এলাকার এক বাসিন্দা বলেন, মতি ও শাহিন দুই ভাইয়ের কর্মকান্ডে অতিষ্ঠ আমরা। তারা সব সময় মেয়র সাহেবের কথা বলে সবাইকে ভয় ভীতি দেখায়। সব সময় বলে আমি আওয়ামী লীগ করি কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। আমরা মেয়র মহোদয় সহ প্রশাসনের কাছে এব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply