রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, সোমবার রাতে বৃষ্টি হওয়ায় আজ ঢাকায় তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। তিনি জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নেত্রকোনা ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
রাজশাহী, পাবনা, মাইজদীকোর্ট ও রাঙামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বিরাজমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন দেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
টানা নয় দিন পর গতকাল সোমবার রাতে নামে স্বস্তির বৃষ্টি। সেই বৃষ্টিতে প্রশান্তি আসে গরমে হাঁপিয়ে ওঠা নাগরবাসীর মধ্যে।
ঘূর্ণিঝড় ফনির প্রভাবে সারা দেশে বৃষ্টি হয়েছিল। এর পর শুরু হয় প্রচণ্ড তাপদাহ। রমজান মাসেও বৃষ্টির দেখা না মিলায় চরম অস্বস্তিতে পড়ে রোজাদাররা। সর্বশেষ ঢাকা বৃষ্টি হয়েছিল গত ৪ মে।
এরপর সারা দেশ তাপদাহে পুড়ে ছাড়খার। রাজশাহীতে সবোর্চ্চ তাপমাত্রা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply