অনলাইন ডেস্ক :: খরচ বাঁচাতে বরিশাল নগরের বৈদ্যুতিক পোষ্টের সাথে আধুনিক এলইডি লাইট (বাতি) সংযোজন করা হচ্ছে। পাশাপাশি এরসাথে পোষ্টেই থাকছে ফেইস ডেটেক্টর উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ও সাউন্ড সিস্টেম।
এরইমধ্যে এ বিষয়ে চায়না সাউদার্ন পাওয়ার গ্রীড এনার্জি ইফিসিএন্সী এন্ড ক্লিন এনার্জি কোম্পানির প্রতিনিধিদের সাথে এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর মেয়রসহ কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিসিসি সূত্রে জানাগেছে, চায়না ওই কোম্পানির হি জিং ও এ্যালেন জিন নামক দুইজন প্রতিনিধির কাছে এক অভিনব প্রেজেন্টেশনে বরিশালের রাতের দৃশ্য তুলে ধরা হয়েছে । খুব দ্রুত কোম্পানিটির সাথে ১০ বৎসরের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে বিসিসি।
সিটি করপোরেশেনের কর্মকর্তারা জানান, চায়না প্রতিনিধির সাথে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল নগরের প্রতিটি লাইট পোস্টে স্থাপন করা হবে অত্যাধুনিক এলইডি লাইট, যার সাথে সংযুক্ত থাকবে উন্নত মানের ফেইস ডিটেক্টর হাই রেজুলেশন সিসি ক্যামেরা, মাইক ও সাউন্ড সিস্টেম।
এ আই প্রযুক্তি সম্পন্ন এ সকল ডিভাইজ গুলো নিয়ন্ত্রিত হবে সফটওয়ারের মাধ্যমে। খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে কোন ধরনের যান্ত্রিক ত্রুটি আগাম জানিয়ে দিবে এই সফটওয়ার । যেহেতু প্রতিটি লাইটের সাথে সিসি ক্যামেরা ও মাইক থাকছে এর ফলে নগরবাসীকে যে কোন ম্যাসেজ জানানো যাবে অতিদ্রুত।
অপরদিকে মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের পরপরই বিসিসি ১০ বৎসরের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে চায়নার কোম্পানির সাথে। আর এই চুক্তি বাস্তবায়নের ফলে ১০ বছর চায়না কোম্পানী রক্ষানাবেক্ষন করায় বিসিসি’র নিজস্ব কোন অর্থ খরচ হবেনা। একই সাথে প্রতি বছর যে পরিমান অর্থ সড়ক বাতি রক্ষণাবেক্ষন খাতে ব্যায় করা হতো তারও আর প্রয়োজন হবেনা।
এতে করে দশ বছরে বিসিসির প্রায় ১৫ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
পাশাপাশি তিনি শহরের নিরাপত্তা হবে আরও শক্তিশালী হবে এবং জনগন নির্বিঘ্নে দিনরাত নগরে বিচরণ করতে পারবে বলেও জানান তিনি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply