বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৬

শিরোনাম :
বরিশালে ছোট ভাইয়ের স্ত্রীর হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত ভাসুর!

বরিশালে ছোট ভাইয়ের স্ত্রীর হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত ভাসুর!

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ।। তুচ্ছ ঘটনার জের ধরে বরিশাল নগরীর দক্ষিণ রুপাতলীতে ছোট ভাইয়ের স্ত্রীর দায়ের কোপে ভাসুর সোহেল সিকদার আহত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার দুপুর ১ টার দিকে দক্ষিণ রুপাতলীতে এ ঘটনা ঘটে।আহত সোহেল সিকদার ওই এলাকার আঃ ওহাব সিকদারের ছেলে। বর্তমানে সে হাসপাতালে সার্জারী ওয়ার্ডে গুরুতর অবস্থায় চিকিতসাধীন রয়েছে।

আহত সোহেল সিকদার জানায়- গতো এক মাস পূর্বে তার মা হেনারা বেগম ছোট ছেলে রানা সিকদারের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। রানার টাকা প্রয়োজনে হেনারা বেগম ধারের ৫ হাজার টাকা পরিশোধ করে। এছাড়া বাকি টাকা ঈদের পরে পরিশোধ করবে বলে জানায়। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে রানার স্ত্রী লুনা বেগম অতির্কিতভাবে হেনারা বেগমকে দা দিয়ে কুপিয়ে জখম করার চেষ্টা করে।

হেনারা বেগমের ডাক চিৎকারে সোহেল সিকদার এগিয়ে আসলে লুনা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে । এসময় লুনা দা দিয়ে কুপিয়ে সোহেলের দুই পায়ের রগ কেটে দেয়। পরিবারের অন্য সদস্যরা সোহেল কে উদ্ধার করে তাৎক্ষণিক শেবাচিম হাসপাতালে ভর্তি করে।এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net