, ,

শিরোনাম :
গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক
বরিশালের ১ হাজার ৬৩ জন শিক্ষকসহ দেশেরে ১০হাজার ৮৫জন শিক্ষক এমপিওভুক্তর আওতায় আসছে

বরিশালের ১ হাজার ৬৩ জন শিক্ষকসহ দেশেরে ১০হাজার ৮৫জন শিক্ষক এমপিওভুক্তর আওতায় আসছে

dynamic-sidebar

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া ১০ হাজার ৮৫ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে। এদের মধ্যে স্থুল কলেজের ৬ হাজার ৫৭৬ জন এবং মাদরাসার ৩ হাজার ৫০৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা অনলাইনে ও অফলাইনে এমপিওর আবেদন করেছিলেন।

শনিবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে এ সভা অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দৈনিকশিক্ষা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

স্কুল ও কলেজের ৬ হাজার ৫৭৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৭৪৯ জন, চট্টগ্রাম ৮০৬, কুমিল্লা ৮৯৮, ঢাকা ১হাজার ৪৩, খুলনা ৯০২, ময়মনসিংহ ৪৭২, রাজশাহী ৭৭৮, রংপুর ৩৯৩ এবং সিলেট অঞ্চলে ৫২৭ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অফলাইনে আবেদন করা ৮ শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় এমপিও কমিটি।

মাদরাসার ৩ হাজার ৫০৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৪২৪ জন, চট্টগ্রাম ৩৯৬, কুমিল্লা ৩৭৫, ঢাকা ৩৬৬, খুলনা ৪২৬, ময়মনসিংহ ৪৫৬, রাজশাহী ৫৫২, রংপুর ৩২৪ জন এবং সিলেট অঞ্চলে ১৯০ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয় এমপিও কমিটির সভায়।

সভায় এমপিভুক্তও পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net