শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৯

শিরোনাম :
বরিশালে ঈদ উপলক্ষে অনাথ শিশু ও বৃদ্ধাশ্রমে পোষাক বিতরণ করলেন পুলিশ সুপার

বরিশালে ঈদ উপলক্ষে অনাথ শিশু ও বৃদ্ধাশ্রমে পোষাক বিতরণ করলেন পুলিশ সুপার

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল বিভাগীয় বেবীহোমের অনাথ শিশু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধা শ্রমের আশ্রিতাদের মাঝে ঈদ উপলক্ষে পোষাক বিতরন করেন বরিশাল জেলা পুলিশ সুপার।

আজ বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবীহোমের অনাথ ২১শিশু ও ৬জন অফিসের কর্মচারীদের মাঝে ঈদ উপলক্ষে পোষাক বিতরন করে জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম (পিপিএম বার)।

এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন।

পরে তারা উপজেলার সেরাল গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধা শ্রমের আশ্রিতা ৫জন পুরুষ ও মহিলাদের মাঝে ঈদ উপলক্ষে পোষাক বিতরন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net