, ,

শিরোনাম :
৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড়

ভারত আবারও জয়ী হলো: নরেন্দ্র মোদি

dynamic-sidebar

ভারতের লোকসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় জয় পেয়েছে বিজেপি। জয় পাওয়ার পর নরেন্দ্র মোদি টুইট করেছেন। তিনি এই ফলকে ভারতের বিজয় বলে উল্লেখ করেন। মোদি লিখেন, ‘আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই। আমরা সবাই মিলে শক্তিশালী ভারত গড়ে তুলব। ভারত আবারও জয়ী হলো। বিজয়ী ভারত।’

বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। এতে বিপুল ব্যবধানে এগিয়ে যায় ক্ষমতাসীন বিজেপি। পশ্চিমবঙ্গেও বিজেপি আগের চেয়ে বেশি আসনে এগিয়ে।

উল্লেখ্য, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে মোট সাত ধাপে ভোটগ্রহণ হয়। সেই হিসেবে কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন।

বেসরকারি ফলাফল অনুযায়ী দেখা যায়, নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৪৬ আসনে, কংগ্রেস ৮৯ এবং অন্যান্য দল ১০৭ আসনে। এতে দেখা যায়, ইতোমধ্যে ২৭২টি আসন পার করেছে বিজেপি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net