বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২১

শিরোনাম :

পাথরঘাটায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামী আটক

dynamic-sidebar

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় হাফিজা বেগম নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যা করার অভিযোগে স্বামী রেজাউলকে আটক করা হয়েছে। বুধবার (২২ মে) রাত সাড়ে ১২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। হাফিজা পাথরঘাটা পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের মো. মিন্টু মিয়ার মেয়ে।

নিহত হাফিজার বাবা মিন্টু মিয়া জানান, রেজাউল আমার মেয়েকে গলাটিপে হত্যা করে চিৎকার করে এলাকাবাসীকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। সে আমার মেয়েকে প্রায়ই মারধর করত। কয়েক দিন আগে আমার মেয়েকে মারধর করার পরে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেই।

পাথরঘাটা থানা ওসি তদন্ত সাইদুর রহমান বলেন, খবর পেয়ে লাশ থানা নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাথরঘাটা থানায় স্বামীকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনা মামলা করা হয়েছে। আসামি রেজাউলকে আটক করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net