শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

শিরোনাম :
আজকের তালাশ’র সম্পাদক মারুফ হোসেনের দাদার জানাজা অনুষ্ঠিত

আজকের তালাশ’র সম্পাদক মারুফ হোসেনের দাদার জানাজা অনুষ্ঠিত

dynamic-sidebar

দৈনিক আজকের তালাশ’র সম্পাদক মারুফ হোসেনের দাদা ও ভেন্ডার সমিতি বরিশাল’র
সভাপতি মকবুল হোসেনের পিতা অবসারপ্রপ্ত সরকারী কর্মকর্তা মান্নান হাওলাদার আর
নেই (ইন্নালিল্লাহি. . . . . . . রাজেউন)। শুক্রবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভূগছিলেন। শুক্রবার জুম্মাবাদ নগরীর বেলতলা
মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান
মাহমুদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ ওবায়েদুর রহমান মাহবুব।

এসময় দক্ষিণ জেলা
বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান বাদশা,
নিউজ এডিটরস্ধসঢ়; কাউন্সিল বরিশালের সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, বাংলাদেশ
টুডের বরিশাল ব্যূরো প্রধান জিহাদ রানা, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি
মজিবর রহমান নাহিদ, সহ-সভাপতি শাওন খান সহ পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত
ছিলেন।

পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। আগামী রবিবার বাদ আছর
মরহুমের রুহের মাগফিরাত কামনায় বেলতলা চরাবদানী নিজ বাড়িতে দোয়া মোনাজাত
অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net